আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ উদ্ধার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে চরখোলা এলাকার খলিল মিয়ার ধানক্ষেতের পাশে একটি একাশি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আলামিন (৩০) আটিপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

নিহতের বড় ভাই মো. সেলিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পান যে, তার ভাই খলিল মিয়ার ধানক্ষেতের পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ভাইয়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আমার ভাই নিয়মিত মাদক সেবন করত এবং কারও কথা শুনত না। আমার ধারণা, মাদকের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিহতের আরেক ভাই মো. ফয়েজ বলেন, গতকাল রাত ৮টার দিকে আমার ভাইয়ের সঙ্গে সর্বশেষ দেখা হয়। আজ সকালে এক চাচাতো ভাই ফোন করে জানায়, আলামিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের পাশে গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে। কেন সে এমন ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। তবে যদি এর পেছনে অন্য কোনো কারণ বা হত্যার ঘটনা থেকে থাকে, তাহলে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনার উদ্ঘাটনের দাবি জানাই।

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের মাদকাসক্তির কারণেই আলামিন আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

1

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

2

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

3

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

4

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

5

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

6

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

9

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

10

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

11

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

12

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

13

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

14

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

17

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

18

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদলের দুই কর্মীর ম

19

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

20