আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন আসামি গ্রেফতার

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে ২০২৬ তারিখে দাউদকান্দি মডেল থানা এলাকায় একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন নিষিদ্ধ সংগঠনের সদস্য, একজন সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত চুরি ও মারামারি মামলার আরও চারজন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. জয়নাল আবেদীন সরকার (৬০) কে ১৯ মে রাত ৯টা ৩০ মিনিটে ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ২০ মে সকাল ১০টা ৩০ মিনিটে আমিরাবাদ মোড় এলাকা থেকে মো. দ্বীন ইসলাম (পিতা: আলমাছ মিয়া) নামের একজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তিনি EXIM Bank-এর ঋণ সংক্রান্ত মামলার সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

একই দিনে রাতের বিশেষ অভিযানে আরও চারজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. সাগর আহমেদ (২৫), মো. শাহীন আহমেদ বাবু (৩৬), মো. সাগর (২২) এবং মো. ইমরান (১৭)। তাদের বিরুদ্ধে চুরি ও নিয়মিত মামলার অভিযোগ রয়েছে।

অভিযানগুলো দাউদকান্দি মডেল থানার বিভিন্ন টিম পরিচালনা করেন, অফিসার ইনচার্জ মো. আঃ বারীর দিকনির্দেশনায়।

গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

1

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

4

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

7

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

8

বিয়ের অনুষ্ঠানে বরকে হারিকেন উপহার, লোডশেডিংয়ের প্রতিবাদে

9

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

10

দাউদকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি

11

তিতাসে গণভোটের রায় বাস্তবায়ন ও বিচারের দাবিতে জামায়াতের গণমি

12

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

13

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

14

জালিয়াতি মামলার আসামি, তবুও বহাল তবিয়তে ডেসকোর এমডি, চুক্তি

15

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

18

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

19

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

20