আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার নয়াগাঁও গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের অভিভাবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
 ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় অভিযানে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা এক দম্পতির অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।

পরে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের অভিভাবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ওসি মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্বস্ত সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ

1

স্ত্রীর কবর খুঁড়তেই চমক, ২৪ বছর পর মিলল স্বামীর অক্ষত মরদেহ

2

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

5

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

6

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

9

কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, ভবিষ্যতের স

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

12

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

13

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

16

কুমিল্লার দক্ষিণগ্রাম পদ্মবিলে ফুলের ভিড়ে হারিয়ে যায় শহরের ক

17

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

18

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

19

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

20