আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আঙ্গাউড়া এলাকায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে “গৌরীপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১২টায় পবিত্র মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ, মো. রাইজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পেলেও গ্রামাঞ্চলে এখনও মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা অনেকাংশে সীমিত। ফলে সামান্য রোগ নির্ণয় কিংবা পরীক্ষা-নিরীক্ষার জন্যও অনেক সময় দূর-দূরান্তে ছুটতে হয় সাধারণ মানুষকে। নতুন এ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চালুর মাধ্যমে গৌরীপুরসহ আশপাশের এলাকার মানুষের সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, “বর্তমান যুগে সঠিক রোগ নির্ণয় চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের সমন্বয়ে পরিচালিত একটি মানসম্মত ডায়াগনস্টিক সেন্টার মানুষের চিকিৎসাসেবাকে সহজ ও কার্যকর করে তোলে। আমি আশা করি, গৌরীপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল সততা, সেবার মান ও নির্ভুল রিপোর্টের মাধ্যমে অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করবে।

এ সময় দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ বলেন, গৌরীপুরে এমন একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। সাধারণ মানুষ এখন নিজ এলাকাতেই উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে। এটি এলাকার জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

অনুষ্ঠানে আরও বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার বিকল্প নেই। গৌরীপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল” সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি সেবার মান বজায় রেখে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।

পরে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সফলতা কামনা করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে গৌরীপুর ও আশপাশের এলাকার মানুষ এখন থেকে সহজে, দ্রুত ও স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

2

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

3

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

4

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

5

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও

6

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রামে

9

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

10

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

11

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

12

২ নং দুর্গাপুর দিঘীরপাড় কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জম

13

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

17

বাগমারা বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি

18

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

19

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

20