আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ মে) দাউদকান্দি মডেল থানা থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে ১৮ মে দুপুর ১২টা ১৫ মিনিটে দাউদকান্দি উপজেলার ষোলপাড়া এলাকায় সোনালী আঁশ জুট মিলের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ থেকে প্রিয়া আক্তার ওরফে বিথী (৩৬) নামে এক নারীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শনগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এর আগে ১৭ মে বিকেল ৪টা ৫৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনার সময় মোঃ শুক্কুর আলী (৩০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ফলিয়ামারী এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

1

যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি, বিনয় হারালে নিশ্চিত পতন: বলে মন

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

4

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

5

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

6

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

7

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

8

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

9

সরকার গ্রুপের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন, নতুন পরিকল্পন

10

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

11

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

12

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

13

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহ

14

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

15

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

16

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত গৌরীপুর গড়তে চান চেয়ারম্যান প্রা

19

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

20