আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী

জানা গেছে, অভিনেত্রী আশু রেড্ডি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাত করেন সেই যুবকের কাছ থেকে। এমন অভিযোগের জেরে ভারতের হায়দেরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে এই মামলা নথিভুক্ত হয়। সেখানেই উল্লেখ করা হয় এ তথ্য।

আরও জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডনে ভ্রমণে গেলে সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এদিকে, এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আশু রেড্ডি লেখেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

1

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

4

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

5

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

6

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

9

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

12

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

13

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

14

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

15

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

16

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

17

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

20