আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল্ড শুভ উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল্ড এন্ড স্যানিটারী’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার মো. আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের রিজিওনাল ম্যানেজার মো. শাহেদ হাসান, এরিয়া ম্যানেজার আল মাহমুদুর রহমান, বারোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সরকার এবং দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালমান হাসান রাজু।

প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল হক বলেন, “আকিজ সিরামিকস সবসময় মানসম্মত পণ্য ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আসছে। গৌরীপুরে এই নতুন শো-রুমের মাধ্যমে এলাকার মানুষ সহজেই উন্নতমানের টাইলস ও স্যানিটারী পণ্য সংগ্রহ করতে পারবেন।

রিজিওনাল ম্যানেজার মো. শাহেদ হাসান বলেন, “গ্রাহকদের চাহিদা ও আস্থার জায়গা থেকেই আমরা দেশের বিভিন্ন স্থানে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। গৌরীপুরের এই শো-রুম স্থানীয় বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এরিয়া ম্যানেজার আল মাহমুদুর রহমান বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই শো-রুমের মাধ্যমে এলাকার গ্রাহকরা আরও ভালো সেবা পাবেন।

বারোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সরকার বলেন, “গৌরীপুর বাজারে এমন একটি আধুনিক শো-রুমের উদ্বোধন স্থানীয় ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক দিক। এতে এলাকার মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালমান হাসান রাজু বলেন, “ব্যবসা-বাণিজ্যের প্রসার একটি এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ‘মানহা টাইলস ওয়ার্ল্ড এন্ড স্যানিটারী’ স্থানীয় গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন শো-রুমটির প্রোপ্রাইটর মো. মাসুদ রানা সরকার (মিরাজ)। তিনি বলেন, “গ্রাহকদের উন্নতমানের পণ্য ও সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই যাত্রা শুরু। সকলের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধন উপলক্ষে শো-রুম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা শো-রুম ঘুরে দেখেন এবং এর নান্দনিক সাজসজ্জা ও পণ্যের বৈচিত্র্যের প্রশংসা করেন।

শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

2

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

3

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

6

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

7

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

8

দাউদকান্দিতে পাদুকা কারিগরদের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ

9

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

10

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

11

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জ

12

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

13

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

14

ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা নিতে সৌজন্য সাক্ষাৎ

15

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহ

16

মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রামে

17

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

18

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

19

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

20