আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।


এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিক, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. বিল্লাল হোসেন, দাউদকান্দি মডেল থানার এসআই মো. মনির হোসেন, মোহাম্মদ আল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশের শিশুদের পুষ্টি ঘাটতি দূরীকরণ এবং অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। এর মাধ্যমে প্রতি বছর লাখ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের কব্জায় দেশ

1

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

4

ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুটের অভি

5

দাউদকান্দিতে নাশকতা ঠেকাতে পুলিশের ডোমিনেশন পেট্রোল শুরু

6

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

7

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

8

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

9

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

12

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

13

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শি

14

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

15

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

16

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ডাকাতি মামলার আসামিসহ ৬

17

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সমাধান না হলে তারেক রহমানের ভারত সফর

18

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

19

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

20