আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মো. শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার: চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ জুলাই) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, পৌরসভার কচুয়া বিশ্বরোডে ব্র্যাক অফিসসংলগ্ন হারুন মিয়ার ভাঙারির দোকানের সামনে অভিযান চালিয়ে কামরুল হাসান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

একই দিনে কড়ইয়া এলাকার মায়ের দোয়া মাছের আড়তের সামনে অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন (২৫)-কে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে আকানিয়া বাইপাস মোড়ে একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে মো. মেহেদী হাসান (২৪)-কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া রহিমানগর বাজার থেকে সাতবাড়িয়া সড়কের নানা-নাতি মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেন ওরফে শিমু (৪০)-কে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন আকানিয়া এলাকার আজিজের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে মো. সোহেল (২৮)-কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

2

দাউদকান্দিতে দুই শিশুর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, দুটি কিডন

3

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

4

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

5

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

6

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

7

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

8

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

11

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

12

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

14

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

15

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

16

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

17

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

18

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20