আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আটক আরও ৫ জন

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পরিচালিত এক ব্যাপক যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই অভিযানে আরও ৫ জনকে আটক করে পুলিশ আইনের ৩৪ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গতকাল ০৯ মে ২০২৬ খ্রিঃ (শনিবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রায় ২০০ জন অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে ৬ জনের কাছ থেকে মোট ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। নাজিম (২৮), পিতা- আবুল কাশেম, শিমুলপাড়া বিহারী ক্যাম্প
২। সাগর (২৮), পিতা- মোঃ বশির
৩। ইমন মিয়া (২৭), পিতা- গোলাপ মিয়া
৪। রাহাত মিয়া (২০), পিতা- নাদিম মিয়া
৫। রাসেল মিয়া (২৭), পিতা- মৃত চুন্নু মিয়া
৬। বাবুল মিয়া (৩২), পিতা- মোঃ আলী হোসেন
অভিযানে আটক আরও ৫ জনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন—
১। ফয়সাল মিয়া (২৬)
২। জীবন (২৪)
৩। মোঃ ওয়াহিদ মিয়া (২৬)
৪। মোঃ ফারুক মিয়া (৩৮)
৫। মোঃ বাবু (২৮)
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসা, সেবন, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দেওয়া হয়।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান, যাতে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এই যৌথ অভিযানকে মাদকবিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, “মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য—এ লক্ষ্যে অভিযান চলবে আরও জোরদারভাবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

5

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

6

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

7

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

8

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

9

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

10

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

11

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

12

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

13

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

14

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

15

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

16

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

17

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

18

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20