আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ এবং দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মো. সুমন, নিসচার মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শেলিনা আক্তার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো. ফয়সাল সিকদার, সাংবাদিক আল-রোকন, মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সহসভাপতি মো. শাহা জালালের উদ্যোগে কর্মসূচিতে প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও জলপাই গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ সড়ক গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

1

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

2

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

3

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

6

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

10

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

11

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

12

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

13

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

16

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

17

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

18

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

19

xfdsfdfdxvxcv

20