আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তিতাসের আযাদ স্পোর্টিং ক্লাব

জমজমাট আয়োজন, দর্শকদের ব্যাপক উপস্থিতি ও রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে দাউদকান্দির গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। ট্রাইব্রেকারের নাটকীয়তায় স্বাগতিক গৌরীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তিতাসের আযাদ স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসিফ কবির। এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাইফুল ইসলাম।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহ-সভাপতি কামাল হোসেন, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, গৌরীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরীব, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা এবং গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী।

এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী নাসির খান, ইব্রাহিম সরকার রাসেল, মনির মেম্বার, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করে গৌরীপুর রাইজিং স্টার ক্লাব। ফাইনাল ম্যাচে স্বাগতিক গৌরীপুর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় তিতাসের আযাদ স্পোর্টিং ক্লাব।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে গৌরীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আযাদ স্পোর্টিং ক্লাব শিরোপা নিজেদের করে নেয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, প্রাইজমানি ও সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিরা। এ সময় আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

1

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

2

যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি, বিনয় হারালে নিশ্চিত পতন: বলে মন

3

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

4

ক্লিন ইমেজের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

7

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

8

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

11

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

12

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

13

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

14

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

15

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

16

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

সংগ্রাম, নিষ্ঠা ও ভালোবাসার গল্প, প্রতিনিধি থেকে নির্বাহী সম

19

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

20