আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সংগ্রাম, নিষ্ঠা ও ভালোবাসার গল্প, প্রতিনিধি থেকে নির্বাহী সম্পাদক হলেন মোঃ শাহরিয়া

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম, ছিল অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়া। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। শুরুটা ছিল স্বপ্ন আর দায়িত্বের মিশেলে গড়া। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো, সবকিছুতেই ছিল তার একাগ্রতা।
‎
‎প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম, ছিল নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে তিনি জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।
‎
‎সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়া। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। দিনের পর দিন, বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।
‎
‎অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এটি এক স্বপ্ন পূরণের গল্প।
‎
‎নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়া বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী, প্রতিটি শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে।
‎
‎তিনি আরও বলেন, দৈনিক জনতার মতামত পত্রিকাকে আরও এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।
‎
‎সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যার এর দিকনির্দেশনা ও বিশ্বাসই আমাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।
‎
‎সবশেষে পত্রিকার সকল প্রতিনিধি ও সহকর্মীদের উদ্দেশ্যে শাহরিয়া সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সমাধান না হলে তারেক রহমানের ভারত সফর

1

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

2

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

3

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

4

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

5

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও

6

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

7

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

8

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

9

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

10

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

11

সিএনজি চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন, মণ্ড

14

কুমিল্লা শহরের প্রবেশপথে সড়কে অবৈধ পার্কিং ও নির্মাণসামগ্রী

15

দেবিদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

16

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতি

17

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

18

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

19

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

20