আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকার মিরপুরে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আলী বোগদাদী (রহ.) এর মাজার শরীফে হামলার ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৮ মে) বাদ আসর মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর কুমিল্লা টাউন হল এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধবপুর দরবার শরীফের গদিনশীন পীর ও মদিনার কাফেলা বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডা. এম এ কাদের খান মাধবপুরী।

কর্মসূচিতে বক্তারা বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন মতের মানুষের ওপর আঘাত হানতে পারে না। এ দেশে ইসলাম প্রচারে অলি-আওলিয়া, পীর-মাশায়েখদের অবদান অপরিসীম। তাই তাঁদের মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন অলিতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন লতিফি, মদিনার কাফেলা বাংলাদেশ-এর দাতা সদস্য মুফতি বাকী বিল্লাহ আল আজহারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নইমিয়া তাহেরী, দারোগাবাড়ি জামে মসজিদের খতিব ও কুমিল্লা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মো. ইয়াসিন নূরী, মাওলানা শামীম রেজা আল কাদেরী, বিশ্ব সুফি সংস্থার প্রতিনিধি মো. কবির হোসেন, ইসলামি ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, শাহাপুর দরবার শরীফের প্রতিনিধি নজরুল ইসলাম শাহাপুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ রেজা আল কাদেরী, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ আখতার হোসেন ও মো. রাসেল আহমেদ মাধবপুরী।

বক্তারা অবিলম্বে মাজারে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন ধর্মীয় ও সুফি ঐতিহ্যবাহী স্থাপনার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তারা।

মানববন্ধনে কুমিল্লা জেলার বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

দাউদকান্দি: বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হ

3

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

4

মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রামে

5

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

6

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও

7

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

10

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

11

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ

12

দাউদকান্দিতে পাদুকা কারিগরদের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ

13

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

14

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

17

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

18

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে শুভেচ্ছা জা

19

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

20