আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মামলার ৩ আসামি

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের পরিচয় যাচাই করে পুলিশ জানতে পারে, তারা তিন মাস আগে সংঘটিত কিশোর রিফাত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুরের রামনগর ব্রিজ সংলগ্ন এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনার সময় একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের একপর্যায়ে জানা যায়, তারা দাউদকান্দি পৌরসভা এলাকায় সংঘটিত বহুল আলোচিত রিফাত হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবীদ্বার উপজেলার মৃত ফজলুল হক মুন্সির ছেলে শাহজালাল (৩৫), কুমিল্লা সদর উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) এবং একই উপজেলার আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল দাউদকান্দি পৌরসভা এলাকায় ১৪ বছর বয়সী রিফাতকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগে নিহতের মা সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। সর্বশেষ অভিযানে ছিনতাইয়ের সময়ই তাদের আটক করা সম্ভব হয়।

সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “অটোরিকশা ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, তারা রিফাত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

1

বাগমারা বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি

2

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

3

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

4

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

5

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

6

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

9

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

10

দাউদকান্দি: বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হ

11

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

12

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ,ঘটনা

13

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

14

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

15

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

16

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

17

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে প

18

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

20