আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেন এমবিএস। এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সরকার, শিক্ষক প্রতিনিধি মনির হোসেন এবং অভিভাবক প্রতিনিধি খন্দকার আরিফ আহমেদ।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন এমএ জলিল মাস্টারের সন্তান ও দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা সদস্য তসলিম আহমেদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক কামরুল ফকির, খোকন সরকার, সাবেক বিদ্যোৎসাহী সদস্য মহিউদ্দিন খান এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা সদস্য অ্যাডভোকেট লাভু ভূইয়া, সুন্দলপুর ইউনিয়ন যুবদল নেতা মামুন ভূইয়া, সমাজসেবক বদরুল আলম ভূইয়া পান্না, সিদ্দিক মুন্সী, খন্দকার ফারুক আহমেদ, ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি খন্দকার রাশেদ, খন্দকার জহিরুল ইসলাম, ডা. হারুনুর রশীদ, শহীদ নগর সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ হাবিবুল্লাহ, সহ-সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষানুরাগী ইব্রাহিম প্রধান, সমাজসেবক রবিউল ইসলাম, উপজেলা যুবদল নেতা আল-আমীন, খন্দকার করিম, আল মানার একাডেমির প্রধান শিক্ষক শাহ আলম মুন্সি সোহরাব, শিক্ষক এমএ মামুন সরকার, সমাজসেবক মিজান চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক অপু, আহ্বায়ক সদস্য তুষার সরকার, তুহিন সরকার, ছাত্রদল নেতা সানাউল্লাহ, মাহবুব ফরাজি, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হিসাবরক্ষক আমজাদ হোসেন সুমন এবং সাংবাদিক ইমরান মাসুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম বাবুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

1

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

2

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

3

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

4

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

5

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

6

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

7

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

8

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

9

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

10

মাদকের কব্জায় দেশ

11

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

12

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

15

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

16

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ

17

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

18

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20