কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতয়ালী মডেল থানার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের মনিপুর (পূর্বপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইঞ্জিনিয়ার পলাশের একতলা বাড়ির পেছন থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন— সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মনিপুর গ্রামের ছলিমের ছেলে মাইন উদ্দিন খান (৩৩) এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া গ্রামের বুলবুলের ছেলে মো. কাঞ্চন শাহা (৩২)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া গাঁজা পলাতক আসামি মনিপুর গ্রামের মনু মিয়ার ছেলে নাঈম (২৮) ও বাবুল (২২) সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তাদের মাধ্যমে ঘটনাস্থলে নিয়ে আসে। পরে আটক দুজন গাঁজাগুলো পাহারা দিতেন। পরবর্তীতে পলাতক আসামিরা এসব মাদক আটক ব্যক্তিদের মাধ্যমে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। পুলিশ আরও জানায়, আটক মাইন উদ্দিন খানের বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” আটক দুই আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল
1
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪
2
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ
3
দাউদকান্দিতে স্কয়ার এইড হসপিটালের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্
4
শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে
5
ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়ে ছিল স্কু
6
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন
7
দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে