আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা নিতে সৌজন্য সাক্ষাৎ করলেন এস. এম. মাখন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দাউদকান্দি উপজেলার বাড়োপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক এস. এম. মাখন।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এ সময় এস. এম. মাখন দলের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকৌশল সম্পর্কে ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা গ্রহণ করেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। দলের আদর্শ ও নীতিকে ধারণ করে জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

সাক্ষাৎ শেষে এস. এম. মাখন বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেনের মূল্যবান দিকনির্দেশনা আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁকে আরও অনুপ্রাণিত করবে। তিনি দলের স্বার্থে আগামীতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লিন ইমেজের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্

1

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

2

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

3

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

4

দেবীদ্বারে বাড়ির মালিকের খণ্ডিত মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া নারী

5

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

6

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

7

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ, সুন্দলপুরে স

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

10

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

11

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩

12

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

13

তাজমিনকে মিথ্যা পরিচয়ে প্রেম, রিসোর্টে স্বামী-স্ত্রী সেজে রা

14

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

17

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

18

ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়ে ছিল স্কু

19

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

20