আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর ঈদগাহ মাঠে মরহুম জসিম উদ্দিন চৌধুরী (সাবেক চেয়ারম্যান) স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে চেঙ্গাকান্দি-গোলাপেরচর সমাজকল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ২-১ গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলায় সভাপতিত্ব করেন চেঙ্গাকান্দি-গোলাপেরচর সংঘের সভাপতি মো. মনজুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অহিদুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রোমান খন্দকার এবং সদর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহম্মেদ।

আরও উপস্থিত ছিলেন চেঙ্গাকান্দি-গোলাপেরচর সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক নুরুজ্জামান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কানায় কানায় পূর্ণ মাঠে শত শত দর্শক খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার মাধ্যমে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতি

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

3

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

4

সরকার গ্রুপের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন, নতুন পরিকল্পন

5

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

6

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

7

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

8

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

9

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

10

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

11

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

12

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

13

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

14

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

15

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

16

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

17

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

18

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

19

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

20