আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩০ লিটার চোলাইমদ ও ৪০ পিস ইয়াবা

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ৯ জুলাই ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাইমদ ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় অভিযান চালান। এ সময় ৩০ লিটার চোলাইমদ (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আনোয়ার হোসেন (৪৯), মো. আব্দুল কাইয়ুম (৪০) ও মো. আল আমিন (৪৫)।
এদিকে একই রাতে ৯ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে ডিবির এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানার দোসাইদ বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪ গ্রাম, আনুমানিক মূল্য ১২ হাজার টাকা) উদ্ধারসহ মো. রাসেল বেপারী (৩০) ও মো. হৃদয় খান (২৬)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. রাসেল বেপারীর বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃত পাঁচ আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা নিতে সৌজন্য সাক্ষাৎ

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

6

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

7

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

8

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

9

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

10

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহ

11

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

12

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

13

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

14

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

15

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে দাউদকান্দিতে বিশেষ অভিযান, বিভিন্ন প

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন গৌরীপুর বা

18

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

19

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

20