আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ২২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

মোঃ শাহজাহান বাশার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নবদিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় মহামান্য রাষ্ট্রপতির বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরও গতিশীল হবে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির প্রায়োগিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমাদের প্রত্যাশা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন।”
এ সময় নোবিপ্রবি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

1

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

2

আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন গৌরীপুর বা

3

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

4

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

5

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

8

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

9

বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

10

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

11

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

12

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

13

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

16

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

17

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

18

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

19

কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, ভবিষ্যতের স

20