আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Sep ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময় কৃষ্ণ দাসের

মোঃ শাহজাহান বাশার

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর (৭১) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল পুণ্ডরিক ধামে মারা যান। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর। চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ওই আবেদনে মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার বিষয়টি উল্লেখ করে শেষ বিদায়ের সময় অন্তত তাকে পরিবারের পাশে থাকার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

আবেদনে আরও বলা হয়, বিষয়টির সঙ্গে পারিবারিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় ও মানবিক বিষয়ও জড়িত। এ কারণে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে তাকে শেষকৃত্যে অংশগ্রহণের অনুমতি দেওয়ার আবেদন করা হয়। আবেদনের সঙ্গে মৃতের মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়।

পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি মায়ের শেষকৃত্যে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যা রাণী ধর বেশ কিছুদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস ধরে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

পুণ্ডরিক ধাম কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসকে মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে মোটরসাইকেলের ভেতর ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

1

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

4

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

5

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

6

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

7

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

8

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

9

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

10

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

11

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

12

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

পলিথিন-প্লাস্টিকের লাগাম টানতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

16

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

17

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

18

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

19

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

20