আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে সারাদেশের ন্যায় কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। তিনি বলেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, তিন দিনব্যাপী এই মেলার শেষদিনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমিকর আদায়কারীকে পুরস্কৃত করা হবে। একইসঙ্গে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা প্রদান ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

1

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

2

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

3

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

4

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

5

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

দাউদকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি

9

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা সভায় সরব সেলিম

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

12

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রা

13

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

16

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে শুভেচ্ছা জা

17

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

xfdsfdfdxvxcv

20