আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে পাঠাল পুলিশ

কুমিল্লার তিতাস উপজেলায় নিজের ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। এ ঘটনায় অভিযুক্ত মো. এলেম (৪৫)কে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর আকালিয়া গ্রামের বাসিন্দা মো. এলেম দীর্ঘদিন ধরে তার বড় মেয়ের সঙ্গে অশোভন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১০ মে ভুক্তভোগীর মা সন্তান প্রসবের জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকাকালে বাড়িতে একা থাকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে পুরো ঘটনার কথা জানতে পারেন মা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের আচরণে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ গত ১ জুলাই রাতে তিনি আবারও মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা তিতাস থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, মামলার পর অভিযান চালিয়ে বাতাকান্দি এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

1

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

2

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

3

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

6

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

7

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

8

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

9

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

10

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

11

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

12

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

13

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত গৌরীপুর গড়তে চান চেয়ারম্যান প্রা

16

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

17

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

20