আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দির ইলিয়টগঞ্জে স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদে সরে যান।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সব যাত্রী নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। তবে আগুনে পুরো বাসটি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, আগুন দেখে তারা দ্রুত মহাসড়কে ছুটে যান। বাসটি থেকে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। এ সময় বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা একটি বাসে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুনের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীদ্বারে বাড়ির মালিকের খণ্ডিত মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া নারী

1

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

2

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

3

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

4

পশ্চিম আকাশে হঠাৎ রহস্যময় আলোর নীরব যাত্রা, থমকে গেল দেশজুড়ে

5

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

6

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন

7

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

8

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

9

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

12

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

13

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

14

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

15

গুপ্ত শিবির’ মন্তব্যে উত্তপ্ত কুমিল্লা পলিটেকনিক, সংঘর্ষে আহ

16

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার

17

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

18

কুমিল্লার দক্ষিণগ্রাম পদ্মবিলে ফুলের ভিড়ে হারিয়ে যায় শহরের ক

19

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

20