ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সম্মাননা গ্রহণ করেছেন দাউদকান্দি থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সাইফুল ইসলাম।
সম্প্রতি অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী আইসি মো. সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাবেন।