আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত


মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 
সম্প্রতি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ( রিপ্রেজেনন্টেটিভ) দালাল আখ্যায়িত করে গ্রেফতার করার প্রতিবাদে সারা দেশের ন্যায় রাজশাহীতে ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।

সোমবার (১১মে) বেলা ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি মো: সামস উদ্দিন নয়ন (সামস)।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন আরএসএম এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মোশাররফ হোসেন পলাশ, সহসভাপতি মো: ইমতিয়াজ রবিন, সাধারণ সম্পাদক তাকরিউজ্জামান লিটন। এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মো: মিজানুর রহমান মিজান, মহানগর ফারিয়া প্রধান উপদেষ্টা ও এরিয়া ম্যানেজার ফোরামের সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম রতন, সহ- সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ফারিয়ার সভাপতি মো: খায়রুল ইসলাম,  সিনিয়র সহসভাপতি আবু মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ নয়ন, সহসভাপতি মো: সারোয়ার অপু, সদস্য সুলতানা পারভীন ও রাজশাহী ফারিয়া প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীরসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা ও মানববন্ধন সঞ্চালনা করেন ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম মাসুম। 

প্রতিবাদ সভায় বক্তারা রিপ্রেজেনন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে আটক করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়াও বক্তরা রাজশাহীতে সম্মান নিয়ে কাজ করার পরিবেশ, রাজশাহী মেডিকেল হাসপাতালে আনসার সদস্যদের হাতে লাঞ্ছিত হওয়া, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে কাজের প্রতিবন্ধকতা বন্ধ করে সম্মান আত্নমর্যাদা নিয়ে কাজের পরিবেশের দাবি করেন। অন্যথায় তারা হুশিয়ারি দিয়ে বলেন ফারিয়া হাসপাতাল ভিজিট সকল চেম্বারে ডাক্তার ভিজিট এবং ঔষধের দোকানে ঔষধ বিক্রি বন্ধ করে দিবে। 

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ২০১৫ সালে সারাদেশ ব্যাপি ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনন্টেটিভদের (এমআর) বিভিন্ন দাবি আদায়ের লক্ষে গঠন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

1

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

2

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

3

সংগ্রাম, নিষ্ঠা ও ভালোবাসার গল্প, প্রতিনিধি থেকে নির্বাহী সম

4

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

দাউদকান্দিতে মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার, প্রতিরোধে ঐক্যবদ্ধ

7

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

8

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

9

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু কে ম

10

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

11

বাসাস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

12

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

13

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

16

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

17

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

18

হোমনায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

19

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

20