আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

কুমিল্লা-ঢাকা মহাসড়কের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা এলাকায় দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশের পেট্রোল টিমের ওপর হামলা এবং পুলিশের ডাবল কেবিন পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কে উল্টোপথে ছোট যানবাহন চলাচলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি থাকায় নিয়মিত অভিযান ও পেট্রোল ডিউটির অংশ হিসেবে গত ৯ জুন সকাল থেকে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লা-ঢাকা মহাসড়কে উল্টো পথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি হুইলার (ইজিবাইক ও অটোরিকশা) আটক করে এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে।

বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিমসার আমবাজার এলাকায় উল্টো পথে এসে যানজট সৃষ্টিকারী একটি অটোট্রলির চালককে প্রসিকিউশনের জন্য নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি তা দিতে ব্যর্থ হন। পরে অটোট্রলিটি আটক করা হয়।

এরপর কর্তব্যরত কনস্টেবল মো. ইউসুফ আলী অটোট্রলিটি নিজেই চালিয়ে নিমসার বাজারের ফুটওভার ব্রিজের নিচে নিয়ে যাওয়ার সময় আটককৃত চালক হঠাৎ গাড়ির সামনে এসে লাফ দিয়ে অটোট্রলিতে উঠে পড়েন এবং হ্যান্ডেল ধরে ডানদিকে ঘোরানোর চেষ্টা করেন। এতে অটোট্রলিটি উল্টে গিয়ে সামনের গ্লাস ভেঙে যায় এবং ভাঙা কাচের আঘাতে চালক সামান্য আহত হন।

এ ঘটনার পর অটোট্রলি চালক চিৎকার শুরু করলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন থ্রি হুইলার ও অটোচালকসহ দুষ্কৃতিকারীরা নিমসার বাজার এলাকায় জড়ো হয়। তারা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কর্তব্যরত কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন। এ সময় হামলাকারীরা পুলিশের ডাবল কেবিন পিকআপে লাঠিসোঁটা দিয়ে আঘাত এবং ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে।

ঘটনার পর জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং বুড়িচং থানা পুলিশের সমন্বয়ে অভিযানে নামা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বিল্লাল হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মফিজ, মো. আক্তার হোসেন, মো. সিফাত, মো. রবিউল, আবু ইউসুফ ইকরাম, মো. জুয়েল, মো. সরোয়ার হোসেন, নুপুর শাহা, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাহ, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন ও মো. আজিজুল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের অন্যতম দায়িত্ব। কর্তব্যরত পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পদ বিনষ্টের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ যেকোনো অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

1

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

2

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

3

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

5

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

দাউদকান্দি: বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হ

8

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

9

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জ

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত গৌরীপুর গড়তে চান চেয়ারম্যান প্রা

12

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

15

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

18

পশ্চিম আকাশে হঠাৎ রহস্যময় আলোর নীরব যাত্রা, থমকে গেল দেশজুড়ে

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20