আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি: বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মো. এনামুল হক সফর তালুকদার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় অবস্থিত বেগম রাবেয়া মহিলা কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ছয় মাস মেয়াদি একটি অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. এনামুল হক সফর তালুকদার।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর অনুচ্ছেদ ৬৪(৪), সংশোধিত প্রবিধানমালা, ২০২৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক মনোনীত আব্দুল হামিদ এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. হাবীবুর রহমান অন্তর্ভুক্ত হয়েছেন।

শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, চিঠি ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এ অ্যাডহক কমিটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে প্রচলিত বিধি অনুযায়ী কলেজের গভর্নিং বডি গঠন অথবা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

1

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

2

বিয়ের অনুষ্ঠানে বরকে হারিকেন উপহার, লোডশেডিংয়ের প্রতিবাদে

3

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩

6

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

7

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

8

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

14

সরকার গ্রুপের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন, নতুন পরিকল্পন

15

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

16

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

17

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শি

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20