আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Sep ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

চবিতে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল এরফান রিসার্চ ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামী সংগীত, সামা ও ইনশাদ। সংগীতকে আমরা অনেক সময় শুধু বিনোদনের বিষয় হিসেবে দেখি। কিন্তু প্রকৃত অর্থে ইসলামী সংগীত মানুষের মনন, চিন্তা, জ্ঞান ও আধ্যাত্মিক অনুভূতির একটি সুন্দর সমন্বয়। শ্রুতিমধুর পরিবেশনার মাধ্যমে জ্ঞান, ইতিহাস, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে দেওয়া যায়।মাইজভাণ্ডারী শরীফের আধ্যাত্মিক চর্চায় সংগীতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা নিয়ে গবেষণারও যথেষ্ট সুযোগ রয়েছে। আমি জেনে আনন্দিত যে, আমাদের সংগীত বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এ বিষয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে।
মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, আমরা মাইজভাণ্ডারী কর্মকাণ্ডের দিকে তাকালে দেখতে পাই, তারা এই ইতিবাচক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। শিক্ষা বিস্তারের জন্য স্কুল-কলেজে সহযোগিতা করা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সহায়তা করা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসাসেবায় সহযোগিতা করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও গবেষণার আয়োজন ও গবেষণা-সহায়তা প্রদান—এসব কার্যক্রম মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এস.এম. বোরহান উদ্দীন।
স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাহরাইনের সুপ্রিম কোর্ট অব ক্যাসেসনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

পলিথিন-প্লাস্টিকের লাগাম টানতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

4

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

7

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

8

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

9

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

10

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

11

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

12

দাউদকান্দিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেফতার

13

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

14

দাউদকান্দিতে শ্রমিক দলের প্রবীণ নেতা রফিকুল ইসলামের জানাজায়

15

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

16

গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

19

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ

20