আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Sep ১২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বুড়িচংয়ে ‘মানবতা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক সুপারি গাছের চারা, টি-শার্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমিতে আয়োজিত এক কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে এসব চারা ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে সুপারি গাছের চারা, খাতা ও কলম তুলে দেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।

অনুষ্ঠানে পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, বিদ্যালয়ের পরিচালক মো. শরিফুল ইসলাম, সমাজসেবক মোশাররফ হোসেন, আবুল হোসেন মেম্বার, ফরিদ মিয়া, জয়নাল হোসেন বাচ্চু, মহিবুর রহমান মানিক, কবির হোসেন ও আবু তাহের উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাকশীমূল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা ও মেম্বার পদপ্রার্থী মো. মামুনুর রশিদ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সরল সাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার, শাহরিয়া ইসলাম সাফি, ফেরদৌসী আক্তার, রাবেয়া আক্তার, জেসমিন আক্তার, রেবেকা আক্তার, সাদিয়া আক্তার ও তানভীন সুইটি।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, ‘মানবতা’ প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা জেলায় দুই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করতে চাই না। পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোও ‘মানবতা’ সংগঠনের অন্যতম লক্ষ্য।

কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্য, সহযোগী ও সমাজসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং শিক্ষা সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

3

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ

4

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

5

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

6

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র

7

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

8

দাউদকান্দির রায়পুরে আরডিবি মৎস্য প্রকল্পের অর্থ আত্মসাতের অভ

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

11

দাউদকান্দিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে জিএস পোল্ট্রি অ্যান্ড ফিশ ফ

12

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

13

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

14

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

15

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

রাজধানীর রাজনীতি আর তৃণমূলের বাস্তবতা: জনগণের কথা কে শুনছে

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

দাউদকান্দি থানায় ওসি সাজেদুল ইসলামের দুই মাস: ২৮৬ গ্রেফতার,

20