আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে দুইজন সন্দেহভাজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে ২০২৬ তারিখে অফিসার ইনচার্জের নির্দেশনায় কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে থানাধীন সৈয়দপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার (এফআইআর নং-৪৮, তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬, ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০) সন্দেহভাজন আসামি আল-আমিন প্রধানীয়া (২৬)-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নলুয়া গ্রামে।

এদিকে একই অভিযানের ধারাবাহিকতায় থানাধীন শাসনগাছা এলাকা থেকে অপর একটি মামলার (এফআইআর নং-৫১, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০) সন্দেহভাজন আসামি মোঃ আলাল হোসেন (৩২)-কে গ্রেফতার করে পুলিশ। তিনি কুমিল্লা কোতয়ালী থানার শাসনগাছা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

1

যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি, বিনয় হারালে নিশ্চিত পতন: বলে মন

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি-তিতাসে মেধাবী শিক্ষার

4

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

5

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ,ঘটনা

6

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

7

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময়

8

শহর ছিল নিউইয়র্ক, শিকড় ছিল ধান্যদৌলে—মোশাররফ হোসেন খান চৌধুর

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

11

গৌরীপুরে মিষ্টির নতুন ঠিকানা ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী

12

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

15

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ

16

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে প

17

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ, সুন্দলপুরে স

18

দাউদকান্দিতে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সংবাদ সম্মে

19

দাউদকান্দির রায়পুরে আরডিবি মৎস্য প্রকল্পের অর্থ আত্মসাতের অভ

20