আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী বন্ধু মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
‎রোববার, ২৬ এপ্রিল, ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাচমেট বন্ধু ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে নবনিযুক্ত মহাপরিচালককে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘সময় এডিশন’-এর প্রকাশক এবং দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহাজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ আরও অনেকে।
‎অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ সাইফুল হাসান রিপনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তথ্যপ্রযুক্তি খাতে তাঁর নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির বিস্তার এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা সংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
‎পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

1

xfdsfdfdxvxcv

2

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

3

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

4

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

5

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

6

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

7

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

8

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

9

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

12

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

13

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

14

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

15

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

16

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

আবুল হাশেমকে ফুলেল শুভেচ্ছা জানাল কুমিল্লা উত্তর জেলা স্বেচ্

19

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

20