আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু কে মাসাসের ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ,মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি কুমিল্লাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।
‎রবিবার, ২৬ জুলাই দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাসাসের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাস এর চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য, মোতালিব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক মো. শাহরিয়া এবং মাসাস ও সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।
‎ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডও মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে।
‎তিনি আরও বলেন, কুমিল্লার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ চলছে। সরকারি উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা থাকলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি কুমিল্লাকে বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কুমিল্লার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। পুরো আয়োজনটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

1

কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, ভবিষ্যতের স

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

8

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

9

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

10

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

11

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

12

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

19

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

20