আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Sep ৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি থানায় ওসি সাজেদুল ইসলামের দুই মাস: ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলাম যোগদানের পর গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দুই মাসে কুমিল্লার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দি মডেল থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সের কঠোর পরিশ্রমের ফলে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সর্বমোট ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডি সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ এবং ৬ বোতল বোটকা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধার অভিযান মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের চলমান তৎপরতার অংশ বলে জানিয়েছে থানা পুলিশ।

গ্রেফতারের পরিসংখ্যানেও গত দুই মাসে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে, মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাত মামলায় ৫৬ জন, ছিনতাইকারী/চোর হিসেবে ২৮ জন এবং অন্যান্য মামলায় ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে সর্বমোট ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থানার কর্মকর্তা ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দাউদকান্দি মডেল থানার আওতাধীন এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-

1

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

2

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

3

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

4

বুড়িচংয়ে ‘মানবতা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও

5

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

8

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

9

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

10

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

14

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

15

শিশু মায়ের কোলে ফিরল শিশু সন্তান, আদালতের রায়ে শেষ হলো অপে

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

18

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20