আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন গৌরীপুর বাজারের ব্যবসায়ীরা

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন দাউদকান্দির গৌরীপুর বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।

সৌজন্য সাক্ষাৎকালে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে গৌরীপুর বাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং একটি নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। এ সময় তারা নবনিযুক্ত আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন আনিস মার্কেটের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া (বাবুল), খান মার্কেটের সভাপতি রজ্জব আলী, গাউছিয়া মার্কেটের সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, দিনা শাড়ি বিতানের ডালিম সরকার, সৌদিয়া স্টার প্লাজার সালাম সরকার, গাউছিয়া মার্কেটের রেজাউল করিম (খোকন), মুন্সি মার্কেটের নুরুল ইসলাম, মুন্সি মার্কেটের আরিফ হোসেন, কেয়া প্লাজার জিসান, স্কুল রোডের ব্যবসায়ী শফিক, সুকান্ত মার্কেটের জাস্টিস সাহা, মো. খায়ের ভূঁইয়া, মো. হারুন, মো. জাকির, খান মার্কেটের আলামিনসহ গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

ব্যবসায়ীরা আরও বলেন, গৌরীপুর বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে তারা নবগঠিত জেলা বিএনপির নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

1

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

2

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে শুভেচ্ছা জা

3

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

6

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

7

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

8

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

9

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

10

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

11

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

12

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

13

রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী আছে

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

16

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

17

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

18

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

19

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

20