আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদিন

ভালোবাসা, আনন্দ আর আন্তরিক শুভকামনায় উদযাপিত হয়েছে জয়যাত্রার ক্ষুদে সদস্য সাদাতী নূন আস্থা’র ৬ষ্ঠ জন্মবার্ষিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়যাত্রার কার্যালয় যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং হাস্যোজ্জ্বল মুহূর্তে ভরে ওঠে পুরো আয়োজন। জন্মদিনের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কুমিল্লা জেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও জয়যাত্রার চেয়ারম্যান মীর্জা ফসিহ্‌ উদ্দিন আহমেদ এবং জয়যাত্রার সম্পাদক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি। তারা আস্থা’র মাথায় স্নেহের হাত রেখে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের কুমিল্লা জেলা প্রতিনিধি ও বিএফইউজে’র কেন্দ্রীয় কাউন্সিলর মো. শাহআলম শফি, মাসাস-এর নির্বাহী সদস্য ও দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, সময় এডিশন-এর সম্পাদক ও দৈনিক জনতার মতামত এর নির্বাহী সম্পাদক মোঃ শাহরিয়া সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও সুধীজন আয়োজনজুড়ে ছিল এক উষ্ণ পারিবারিক আবহ। অতিথিরা আস্থা’র প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই বলেন, শিশুর হাসিই পৃথিবীর সবচেয়ে নির্মল আনন্দ। সেই আনন্দেই মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। কেক কাটার মুহূর্তে উপস্থিত সবার শুভকামনা আর ভালোবাসায় সিক্ত হয় ছোট্ট আস্থা।,, অতিথিরা তার জীবনের প্রতিটি দিন সুখ, সাফল্য ও সুন্দর স্বপ্নে ভরে উঠুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
‎আনন্দঘন এই জন্মদিন আয়োজন স্মরণীয় হয়ে থাকবে উপস্থিত সবার হৃদয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

3

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

4

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

5

গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্

6

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

7

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

8

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

9

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

10

দাউদকান্দিতে ৯ম শ্রেণির ছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার ও ব

11

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও

15

দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের রাস্তার বেড়া অপসারণ কর

16

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

17

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

18

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20