আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ৩০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যায় জিএম কাদেরের শোক ও নিন্দা

মোঃ শাহজাহান বাশার,ঢাকা, রোববার, ৩০ আগস্ট ২০২৬:
রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

রোববার এক শোকবার্তায় জিএম কাদের বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজ ও সভ্যতার বিবেককে নাড়া দিয়েছে। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এটি শুধু একটি পরিবারকে ধ্বংস করার ঘটনা নয়; বরং এ ধরনের হত্যাকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি করেছে।

জিএম কাদের আরও বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কারণ ও বিবরণ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা নিয়ে জনমনে ও সচেতন মহলে নানা প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা দ্রুত দূর করা প্রয়োজন।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা কিংবা কারও ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জিএম কাদের নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

4

অনুমোদন ছাড়াই দেড়শ বছরের বটগাছ কাটার চেষ্টা: ইউএনওর হস্তক্ষে

5

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

6

দুঃসময়ে অসহায়ের পাশে রথীন্দ্রনাথ দত্ত, মানবিক কর্মকাণ্ডে কাড়

7

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু কে ম

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

11

নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

12

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

13

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

14

দাউদকান্দির মালিগাঁওয়ে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ আব্দুল্লা

15

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড

16

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

19

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

20