আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের রুমি (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হলেও, শ্বশুরবাড়ির দাবি তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রুমি মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের মৃত আলমাছ মিয়ার মেয়ে। তাঁর মায়ের নাম নাছিমা বেগম। প্রায় আট বছর আগে বারোপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের মো. লিটন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়। লিটন মিয়া মোতালেব দেওয়ানের ছেলে। তাঁদের সংসারে জায়ান নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে বারোপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের মো.মোতালেব দেওয়ানের বাড়িতে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত লিটনের মা নার্গিস আক্তার দাবি করেন, তিনি সকালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন পুলিশ ও স্থানীয় লোকজনের ভিড় এবং তাঁর পুত্রবধূর মরদেহ ঘরের ভেতরে পড়ে রয়েছে। কেন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তিনি আরও বলেন, তাঁর পুত্রবধূর কয়েকজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বলে তিনি শুনেছেন। বিষয়টি তাঁর ছেলে জানার পরও প্রেমের সম্পর্কের কারণে রুমিকে বিয়ে করেছিলেন।

জানা যায়, মো. লিটন সৌদি আরব প্রবাসী ছিলেন তিন মাস আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে আসেন। 

অন্যদিকে, নিহতের বোন কুহিনূর অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের মা নাছিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রুমি আমার একমাত্র আদরের মেয়ে। এভাবে মেয়ের মরদেহ দেখতে হবে কখনো কল্পনাও করিনি। আমার মেয়েকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই। এখন আমার এতিম নাতিকে কে দেখবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রুমির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা ছিল। তবে কী কারণে এ ঘটনার সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। বিষয়টি তদন্তের মাধ্যমেই প্রকৃত কারণ উদ্ঘাটন হবে বলে তারা মনে করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে দাউদকান্দি চান্দিনা সার্কেলের পুলিশ সুপার খলিলুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

1

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

2

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

5

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

11

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

12

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

13

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

14

দাউদকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি

15

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

16

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

17

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

18

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

19

৫ মাস পর জেল থেকে মুক্তি, বাড়ি ফিরেই প্রাণ গেল আ’লীগ নেতার

20