আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে ও ভোরে দাউদকান্দি পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১ আগস্ট রাত পৌনে ৪টার দিকে দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকায় খগেন্দ্র সাহার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. তামিম মিয়া (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত আড়াইটার দিকে দাউদকান্দি পৌরসভার তালতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী পাশের সড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দি এলাকার মামুন মিয়া (২০), সবজিকান্দি এলাকার জাহিদ হাসান (২৮), চান্দিনার ছাইকোট এলাকার মো. রিয়াজ ওরফে রিয়াদ (২১), দক্ষিণ সতানন্দি এলাকার মো. ফয়সাল হোসেন (২৬), উত্তর সতানন্দি এলাকার মো. অনিক (২০), তুজারভাঙ্গা এলাকার মো. বাধন (২০) এবং বরিশালের মুলাদী উপজেলার দড়িচর লক্ষ্মীপুর এলাকার মো. ইমন হোসেন (২৩)।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাচি, দুটি লোহার রড, দুটি এসএস পাইপ ও একটি লোহার ছোরা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে এসআই আবুল কাওসার, এসআই রবিউল ইসলাম, এসআই আরিফুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

2

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

3

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতি

4

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

5

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

6

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

7

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

10

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

11

দাউদকান্দির গৌরীপুর থেকে ১২ দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায়

12

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

13

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

15

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

16

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

17

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

18

অনুমোদন ছাড়াই দেড়শ বছরের বটগাছ কাটার চেষ্টা: ইউএনওর হস্তক্ষে

19

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

20