আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে পাল্টা জবাব

অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ চেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে কোথায় এবং কীভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ বিষয়টি উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই সনদের পর জুলাই অভ্যুত্থন এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে গঠিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নবীন ব্যক্তির বিরুদ্ধেও গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এর জবাবে সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিজেও দায়িত্বে ছিলেন এবং কিছু সময়ের জন্য উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। এছাড়া ওই সময়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলসহ আরও অনেকে দায়িত্ব পালন করেছেন।

নাহিদ ইসলাম বলেন, তিনি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেন। এরপরও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলে তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, তার নামে কোথায় দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি কোথায় দুর্নীতি করেছেন।

সংসদ সদস্য হিসেবে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংসদের সকল সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি নিজেও ২৮ বছর বয়সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। কাউকে ছোট ভাই বা অন্য কোনো পরিচয়ে নয়, বরং একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবেই তিনি এখানে রয়েছেন।

নিজের জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আজ তার জন্মদিন এবং তিনি নবীন সদস্য হলেও সংসদে সকল সদস্যের মতোই সমান সম্মান ও মর্যাদা প্রত্যাশা করেন।

এ ঘটনার মাধ্যমে সংসদে অন্তর্বর্তী সরকারকালীন কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

1

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

4

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

5

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

6

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

7

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

8

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

9

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবুল হাসেম চেয়ারম্য

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুটের অভি

12

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ

13

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

14

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

15

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

16

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

17

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

18

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

19

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

20