আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করুণ মৃত্যু

বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে আর ঘরে ফেরা হলো না দাউদকান্দির দুই যুবকের। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘটে যাওয়া মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহতরা হলেন দাউদকান্দির পেন্নাই এলাকার রিফাত হোসেন (১৮) এবং তার খালাতো ভাই মামুন মিয়া। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

জানা গেছে, শনিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকতে ঘুরতে যান রিফাত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর পর বিকেলে সবাই সমুদ্রের পানিতে নামেন। একপর্যায়ে হঠাৎ জোয়ারের বড় ঢেউ এসে তাদের ভাসিয়ে নিতে শুরু করে। সঙ্গে থাকা বন্ধুরা কোনোভাবে তীরে উঠতে পারলেও রিফাত নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে রাত পর্যন্ত তল্লাশি চালান। কিন্তু অন্ধকার ও জোয়ারের কারণে অভিযান ব্যাহত হয়। পরদিন সকালে যৌথ উদ্ধার অভিযানে সৈকতের পাশের এলাকা থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে রিফাত নিখোঁজ হওয়ার সংবাদ শুনে ঘটনাস্থলে যান তার খালাতো ভাই মামুন মিয়া। স্বজনদের দাবি, ছোট ভাইয়ের মতো প্রিয় রিফাতের খোঁজ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথেই তার মৃত্যু হয়।

একই ঘটনায় পরিবারের দুই সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। ছোট সন্তানদের রেখে মামুনের চলে যাওয়া আরও বেশি কাঁদাচ্ছে পরিবারকে।

স্থানীয়দের মতে, গুলিয়াখালী সৈকতে জোয়ারের সময় পানির স্রোত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই পর্যাপ্ত সতর্কতা ছাড়া সমুদ্রে নামা বিপজ্জনক হতে পারে।

এই মর্মান্তিক ঘটনার পর সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্

1

অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

2

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু কে ম

3

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

4

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

7

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

8

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

11

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

12

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

13

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে প

14

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

15

স্ত্রীর কবর খুঁড়তেই চমক, ২৪ বছর পর মিলল স্বামীর অক্ষত মরদেহ

16

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতি

17

দাউদকান্দিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ডাকাতির প্রস্তুতিকা

18

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

19

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

20