আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির।

আগামী ৯ মে ২০২৬, শনিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ সভাকে ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা গেছে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেবেন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মতবিনিময় সভায় অংশ নিতে আমরা প্রস্তুতি নিচ্ছি।

এদিকে আসিফ কবিরের ঢাকা যাত্রাকে কেন্দ্র করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝেও উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, এ ধরনের সভা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

1

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

2

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

3

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার

6

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

7

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

8

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

11

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

12

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

13

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রা

14

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

15

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

16

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী আছে

19

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

20