আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী

মোঃ শাহজাহান বাশার 

বাংলার ইতিহাসে এই প্রথম কুমিল্লার কোনো সংসদ সদস্যের উদ্যোগে নিজ নির্বাচনী এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনে নিয়ে গিয়ে সরাসরি সংসদের অধিবেশন দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে দেবিদ্বারের ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।

জানা যায়, দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ১৫২ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন এবং দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। সংসদ অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে তারা সংসদ সদস্যদের আলোচনা, প্রশ্নোত্তর এবং আইন প্রণয়নের প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পান।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখা তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এতে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং জাতীয় প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে স্মারক উপহার তুলে দেন। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন সুযোগ করে দেওয়ার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা এ উদ্যোগকে যুগান্তকারী এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেছেন। তাদের মতে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরাসরি পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

দেবিদ্বারের শিক্ষার্থীদের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য নির্বাচনী এলাকাতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন ছড়িয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

1

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

2

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

3

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

4

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

7

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

8

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

গুপ্ত শিবির’ মন্তব্যে উত্তপ্ত কুমিল্লা পলিটেকনিক, সংঘর্ষে আহ

15

দাউদকান্দিতে পাদুকা কারিগরদের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ

16

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

17

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

18

আধুনিক সৌন্দর্যসেবা ও প্রশিক্ষণ নিয়ে দাউদকান্দিতে ‘স্বর্ণা ব

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20