আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক মো. শাহরিয়া

বর্তমান সময়ে স্বার্থের টানাপোড়েনে অনেক সম্পর্ক গড়ে ওঠে এবং প্রয়োজন শেষ হলে ভেঙেও যায়। এমন বাস্তবতায় মানবিকতা, আন্তরিকতা ও নিঃস্বার্থ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাংবাদিক মো. শাহরিয়া।
‎সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, তিনি নিজেকে কখনো নিখুঁত মানুষ মনে করেন না। মানুষের মতো তারও ভুল আছে, অভিমান আছে, কষ্ট আছে। কখনো কখনো তিনি নীরব হয়ে যান। তবে একটি বিষয়ে তিনি সবসময় সৎ থাকার চেষ্টা করেছেন। আর তা হলো, নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার না করা। সাংবাদিক মো. শাহরিয়া বলেন, জীবনে যাদের কাছে টেনেছেন, তাদের আপন ভেবেই কাছে টেনেছেন। কোনো ব্যক্তি বা সম্পর্ককে নিজের প্রয়োজনে ব্যবহার করা কিংবা প্রয়োজন শেষ হলে দূরে সরে যাওয়ার মানসিকতা তার মধ্যে কখনো ছিল না।
‎তিনি আরও বলেন, স্বার্থের জন্য মায়া দেখানো, প্রয়োজনের সময় কাছে টেনে নেওয়া এবং সময় বদলালে মানুষ বদলে যাওয়ার প্রবণতা সমাজে দিন দিন বাড়ছে। কিন্তু তিনি বিশ্বাস করেন, সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, আন্তরিকতা ও মানবিকতা। বক্তব্যে তিনি উল্লেখ করেন, হয়তো তিনি সবার মতো নিখুঁত নন। কিন্তু তিনি কারও অনুভূতি নিয়ে খেলেননি, কারও বিশ্বাস ভাঙার চেষ্টা করেননি। মানুষের জীবনে এসে মানুষকে আপন ভেবেই পাশে থাকার চেষ্টা করেছেন। সাংবাদিক মো. শাহরিয়া বলেন, এই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার মূল্য হয়তো সবসময় পাওয়া যায় না। তবুও তিনি নিজের অবস্থানে শান্তি খুঁজে পান। কারণ তিনি কারও চোখের জলের কারণ হয়ে নয়, বরং কারও নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতি হয়ে বেঁচে থাকতে চান।
‎তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে বর্তমান সময়ের সম্পর্কের বাস্তব চিত্রের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে মানবিকতা, সততা ও নিঃস্বার্থ ভালোবাসার গুরুত্ব নতুন করে উপলব্ধি করার আহ্বান হিসেবেও দেখছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ,ঘটনা

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

5

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

6

xfdsfdfdxvxcv

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

9

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

10

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের মধ্যে নাহিদ আ

11

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

12

আধুনিক সৌন্দর্যসেবা ও প্রশিক্ষণ নিয়ে দাউদকান্দিতে ‘স্বর্ণা ব

13

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

14

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

15

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

16

দাউদকান্দিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে ৫ শতা

17

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

18

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

19

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

20