আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র পৃথক অভিযানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৫ জুলাই রাত ৩টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পশ্চিম বাজারে ‘বাহার টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অজ্ঞাতনামা চোরেরা গোপনে প্রবেশ করে। তারা বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির প্রায় ৩০ হাজার টাকা মূল্যের রিচার্জ কার্ড এবং নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি যাওয়া রিচার্জ কার্ড উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত রায়পুর এলাকার সুরুজ মিয়ার ছেলে মেহেদী ও চরমাহামুদ্দি এলাকার মৃত আব্দুল মালেক পাঠানের ছেলে মো. রুহুল আমিন পাঠানকে গ্রেপ্তার করা হয়।

প্রেস রিলিজে আরও জানানো হয়, গত চার দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অধিকাংশ আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে চোরাই মালামাল উদ্ধার করা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

1

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

2

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

3

বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত ১২ শিক্ষক ও হিসাব

4

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

5

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

6

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

9

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

10

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

17

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

18

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20