আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী, একটি মারামারি মামলার এক আসামি, এক জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এক ব্যক্তিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

পুলিশ জানায়, এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৯ জুলাই সকাল ১০টা ৪০ মিনিটে দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে চট্টগ্রামের ডবলমুরিং এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মো. মিলন গাজীকে (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ ১০ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে দাউদকান্দি কাউন্টার এলাকা থেকে মারামারি মামলার আসামি বিকাশ দেবনাথ (৩৮)কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে, এএসআই (নিঃ) সঞ্জয় কুমার ১০ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বিল্লাল (৩৯)কে গ্রেপ্তার করেন।

এ ছাড়া এসআই (নিঃ) মনির হোসেন ৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. কবির হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

1

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

2

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

3

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

6

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

7

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

8

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

9

দাউদকান্দিতে দুই শিশুর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, দুটি কিডন

10

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে শুভেচ্ছা জা

11

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

12

গুপ্ত শিবির’ মন্তব্যে উত্তপ্ত কুমিল্লা পলিটেকনিক, সংঘর্ষে আহ

13

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

14

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

15

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

20