আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, সম্মান ও ন্যায্য অধিকারের দাবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা “সম্মান চাই, মর্যাদা চাই, ন্যায্য অধিকার চাই” স্লোগানে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, “আমরা অপমানিত নই, আমরা পেশাজীবী। সম্মান আমাদের অধিকার, ভিক্ষা নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর মডেল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হাসান, সাধারণ সম্পাদক নূর মোঃ, অর্থ সম্পাদক মো. জীবন হোসেন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য সোহেল রানা, কাজী পারভেজ, রফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রায় ১৮০ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

বক্তারা কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক ও মৌখিক হয়রানি বন্ধ, সম্মানজনক আচরণ নিশ্চিত, ন্যায্য বেতন ও ইনসেনটিভ প্রদান, অযৌক্তিক টার্গেট ও চাপ প্রয়োগ বন্ধ, মিথ্যা অভিযোগে হয়রানি বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়াও দৈনিক কর্মঘণ্টা নির্ধারণ ও সাপ্তাহিক ছুটি বাধ্যতামূলক করার দাবিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পেশাজীবীদের অধিকার আদায়ে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

1

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

4

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

5

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

6

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

7

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

8

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

9

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময়

10

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

11

দাউদকান্দিতে জলাবদ্ধতায় নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

12

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

13

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

14

ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে আইন অপব্যবহারের

15

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

16

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

17

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সমাধান না হলে তারেক রহমানের ভারত সফর

18

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20