আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৩০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার-এর সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক পাচারের পথ চিহ্নিতকরণ, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়া চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমন, বাজার ব্যবস্থাপনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস করা হবে না। বিশেষ করে মাদক নির্মূলে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকেও মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সরকারি সেবার মানোন্নয়ন, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত দাউদকান্দি গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

1

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

2

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

3

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

4

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

5

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

6

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

7

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদলের দুই কর্মীর ম

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

10

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

15

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

18

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

19

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

20