আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীনের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই আল-আমিন ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীসহ একটি দল অংশ নেয়।
‎অভিযানকালে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) গ্রামের ফুল মিয়ার বসতঘরের উত্তর পাশের একটি কক্ষ থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন, মো. ফাহিম (১৯), পিতা ফুল মিয়া, মাতা মনোয়ারা বেগম, গ্রাম রামচন্দ্রপুর, বাল্লাক, মকরম আলী বাড়ি, ৫ নম্বর ওয়ার্ড, শশীদল ইউনিয়ন এবং মো. জনি (২২), পিতা আব্দুর রশিদ, মাতা হোসনে আরা বেগম, গ্রাম রামচন্দ্রপুর, বাল্লাক, মাস্টার বাড়ি, ৫ নম্বর ওয়ার্ড, শশীদল ইউনিয়ন। পুলিশ আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। পুলিশের দাবি,,, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎উল্লেখ্য, এ ঘটনায় মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ১২ কেজি গাঁজা।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

1

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

2

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান

3

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

4

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

5

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

6

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

10

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

11

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

12

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

13

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

14

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

15

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময়

16

হোমনায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

17

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

18

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ, সুন্দলপুরে স

19

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

20